শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

বিয়ের চার মাস না যেতেই অভিনেত্রী বললেন ‘বিয়েতে রাজি ছিলাম না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

বিয়ের চার মাস না যেতেই অভিনেত্রী বললেন ‘বিয়েতে রাজি ছিলাম না’
জামিল হোসেন-মুনমুন আহমেদ

চলতি বছরের ঈদুল ফিতরের পর চার হাত এক হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুনের। ৬ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে উত্তরায় তাঁদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল। যদিও প্রথমে নোয়াখালীর ছেলে জামিলকে বিয়েতে রাজি ছিলেন না অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মুনমুন।  

অভিনেত্রী জানিয়েছেন, তাঁর মা বলতেন নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে মুনমুনকে বিয়ে দেবে না। অভিনেত্রীর তিন ভাই আছে, তাঁদের কাউকে নোয়াখালী-বরিশালে বিয়ে করাবে না।

মুনমুন বলেন, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না।’

jamil

বিয়ের আগে অভিনেত্রীর বাড়ির সকলেই বলতেন সব এলাকায় ভালো মন্দ ছেলে-মেয়ে থাকে। কথার সূত্র ধরে তিনি বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে, তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।’ 

সবশেষে কাজের ফিরিস্তি দিয়ে মুনমুন বলেন, ‘খুব শিগগিরই আমাদের একটা কাজ আসছে। ইতিমধ্যে সেটা আরটিভিতে দেখানও হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’   

jamil_hossen_f

দেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় মুখ জামিল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিত পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। 

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেলিং দিয়ে শোবিজে পথা চলা শুরু মুনের। এরপর নাম লেখান টিভি নাটকে। আল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর