মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

অভিনয় ছেড়ে দিলে সাংবাদিক হবেন মোশাররফ করিম! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

অভিনয় ছেড়ে দিলে সাংবাদিক হবেন মোশাররফ করিম! 

অভিনয়ের সব মাধ্যমেই সফল মোশাররফ করিম। দীর্ঘদিন ধরে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। এখনও নাকে মুখে ব্যস্ততা তার। মাঝে মাঝে মনে হয় অনেক তো হলো, এবার ছুটি নেওয়া যাক। কিন্তু কয়েকদিনের বেশি ঘরে বসে থাকতে পারেন না। 

তবে কখনও যদি অভিনয়কে ছুটি দেন তবে পেশা হিসেবে বেছে নেবেন সাংবাদিকতা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এরকমই জানান অভিনেতা।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আমার মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু আমি দেখছি এটাতে ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি তো উপভোগ করিও না। 

চাকরিতে অনীহা উল্লেখ করে আরও বলেন, আমার চাকরি করতে হবে, এটা ভাবতেই পারি না। আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়।

অভিনেতার ভাষ্য, ‘সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায়, উপলব্ধি সম্পর্কে জানা যায়। আলাপ-আলোচনা কী আসলে, আলাপ-আলোচনা হচ্ছে—আমি নিজে সমৃদ্ধ হব, সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে, আনন্দিত হবে। নতুন দিক সম্পর্কে জানতে পারবে। কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর