শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

অশ্লীল মন্তব্যকারীকে এক হাত নিলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

অশ্লীল মন্তব্যকারীকে এক হাত নিলেন স্বস্তিকা

ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। বাণিজ্যিক বাংলা সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও পরে বিষয়ভিত্তিক গল্পের সিনেমায় থিতু হন। বাংলার পাশাপাশি হিন্দিতেও কাজ করেছেন তিনি।

অভিনয়ে দ্যুতি ছড়ানো স্বস্তিকা নেট-দুনিয়ায় ক্রমাগত বুলিংয়ের শিকার হন। খোলামেলা ছবি প্রকাশের কারণে সাধারণত তাকে এমন আক্রমণ করা হয়। যদিও এসব কখনও গায়ে মাখেন না তিনি। আবার ছেড়েও কথা বলেন না। কখনও কখনও সমালোচনার জবাবও দেন।


বিজ্ঞাপন


এইতো বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হন স্বস্তিকা। এ দিন প্রকাশ্যে আসে তার মুক্তিপ্রতীক্ষিত নতুন ছবি ‘শ্রীমতির’ নতুন গান। গানটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘ফিগার ঠিক রাখার সমস্ত কঠিন থেকে কঠিনতম উপায় এই গানে আছে। সকল শ্রীমতিদের জন্য ডেডিকেট করলাম।’

এই গানের মন্তব্যের ঘরে এক ব্যক্তি বারবার স্তন নিয়ে অশ্লীল মন্তব্য করেন। আর সেটাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন স্বস্তিকা। তিনি মন্তব্যের ঘরে লেখেন, ‘আমার ছবির একটা মজার গান, তার কমেন্ট সেকশনে একটি অসভ্য লোক নোংরামি করেই চলেছেন এবং তার প্রোফাইল লকড।’

Satus

ওই নেটিজেনের কুরুচিপূর্ণ কথা মোটেই মেনেই নিতে পারেননি স্বস্তিকা। তিনি এতটাই রাগন্বিত হয়েছেন যে, এ নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বলুন দুদু। ডুডু নয়। নোংরামি করতে গেলেও একটু শিক্ষা লাগে কাকু।’


বিজ্ঞাপন


এমন প্রতিবাদে অনুরাগীদের সঙ্গে পেয়েছেন স্বস্তিকা। তার পক্ষ হয়ে অনেকে ওইসব বিকৃত মানসিকতার মানুষদের সমালোচনা করেছেন। তবে অনেকে তার এই পোস্টেও অশ্লীল মন্তব্য করেছেন।

স্বস্তিকা অভিনীত ‘শ্রীমতি’ মুক্তি পাবে ৮ জুলাই। ছবিতে আরও অভিনয় করছেন সোহম চক্রবর্তী। স্বস্তিকা ও সোহম এই প্রথম একসঙ্গে কাজ করলেন।

এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প এই ছবি। অগোছালো গৃহবধূ ‘শ্রী’ তার স্বামীর প্রেমে মগ্ন। ঝাঁ চকচকে সমাজ এবং পরিপার্শ্বিক চাকচিক্যের মাধ্যে নিজের পরিচয় ক্রমশও হারিয়ে ফেলেছেন তিনি।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর