বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

আল্লাহ কী দোষ বাচ্চাগুলোর: ইরফান সাজ্জাদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

আল্লাহ কী দোষ বাচ্চাগুলোর: ইরফান সাজ্জাদ 

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। 

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিষয়টি ছুঁয়ে গেছে নেটজেনদের। বিনোদন অঙ্গনের তারকারাও বেদনার্ত। কেউ করছেন প্রার্থনা, কেউ রক্তদানের আহ্বান জানাচ্ছেন। অভিনেতা ইরফান সাজ্জাদ আছেন এ দলে। 


বিজ্ঞাপন


নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম। আল্লাহ কী দোষ বাচ্চাগুলোর? আহারে ওরা তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাদের বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতের জন্য দোয়া করি। 

মাহিয়া মাহি লিখেছেন, সব বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি ওদের কষ্ট দিও না।

অন্যদিকে রক্তদানে আহ্বান জানিয়ে তৌসিফ লিখেছেন, যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান। সাদিয়া আয়মান লিখেছেন, উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে। ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা। প্রচুর ব্লাড রিকুইজিশন আসসে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন।

জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর