সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন কাজল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০১:২১ পিএম

শেয়ার করুন:

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন কাজল 

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জনিয়েছেন বিষয়টি। 

তবে ভাবার অবকাশ নেই যে প্রেমের টেনে বয়সন্ধিকালে পালিয়েছিলেন কাজল। মূলত তিনি তার অসুস্থ দাদিকে দেখতে চম্পট দিয়েছিলেন। মুম্বাই থেকে পাঁচ ঘণ্টার দূরত্বে পাঁচগনিতে বোর্ডিং স্কুলে পড়তেন কাজল। সেখান থেকেই হাওয়া হয়েছিলেন অভিনেত্রী। 

kajal_20250624_115736345

কাজলের কথায়, ‘আমি জানতে পেরেছিলাম যে আমার ঠাকুমার শরীরটা ভালো যাচ্ছে না। আমি আমার মাকে ফোন করেছিলাম কিন্তু আমার পরীক্ষা চলছিল বলে তিনি আমাকে বাড়ি ফিরতে দিতে চাননি। ডিসেম্বরে আমার ছুটি ছিল, তাই তারা আমাকে ডিসেম্বরে আসতে বলেছিল। তখন আমার বয়স ছিল মাত্র ১১ বছর। আমার আরেক বন্ধু ছিল যেও হোস্টেলে খুশি ছিল না, তাই আমরা দুজনেই বোর্ডিং স্কুল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম’

কাজল সেই ঘটনার স্মৃতি হাতড়ে জানান, ‘আমরা দুজনেই ঠিক করলাম মুম্বাই যাব। আমি আমার স্থানীয় অভিভাবকের কাছে গেলাম, আমার মামা পঞ্চগনিতে থাকতেন, এবং আমি তাঁকে বললাম যে আমার মা আমাকে বাড়িতে ডেকেছিলেন। আমি তাকে বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বললাম। আমি যখন বাসে অপেক্ষা করছিলাম, তখন নান এসে আমার কান ধরে আমাকে আবার স্কুলে নিয়ে যান।’

kajol-a-1747916479_20250624_115554798

সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল অভিনীত সিনেমা ‘মা’। এটি নির্মাণ করেছেন বিশাল ফুরিয়া। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণিত রায়। ছবিতে কাজলের অভিনয় সবাই প্রশংসা করছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর