বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জট খুলল সুশান্তের ম্যানেজারের মৃত্যুর রহস্যের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

জট খুলল সুশান্তের ম্যানেজারের মৃত্যুর রহস্যের

হত্যা নাকি আত্মহত্যা— দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছিল না গত পাঁচ বছর ধরে। দীর্ঘ তদন্তে নাম জড়িয়েছে ভারতীয় শিবসেনা নেতা আদিত্য ঠাকুরের। দিশার বাবাসহ তার শুভাকাঙ্খীদের দাবি হত্যা করা হয়েছিল তাকে। এবার মুম্বাই পুলিশের তদন্তে জট খুলল মৃত্যুর রহস্য। জানা গেলো হত্যা নয় বরং আত্মহত্যা করেছিলেন তিনি।    

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (৩ জুন) মুম্বাইয়ের হাই কোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মুম্বাই পুলিশ। তদন্তে দাবি করা হয়েছে পরিবারের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি তদন্ত কর্মকর্তারা। দিশা সালিয়ান আত্মহত্যা করেছিলেন বলেই উল্লেখ করেছে তদন্তকারীরা। 

disha-ssr-1

এর আগে গত মার্চে মাসে আদালতে নতুন করে মেয়ের মৃত্যুর তদন্তের দাবি করেছিলেন দিশার বাবা সতীশ সালিয়ান। তার অভিযোগ ছিল, দিশাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সুশান্তের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে ২০২০ সালের ৮ জুন মৃত্যু হয়েছিল দিশার। বহুতলের আবাসনের ১৪ তলা থেকে পড়ে মৃত্যু হয় সুশান্তের ম্যানেজারের। তার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ বা যৌন হেনস্থার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে হাইকোর্টকে জানিয়েছিল পুলিশ। তাদের দাবি, পারিবারিক সমস্যা এবং কাজের চাপের কারণে মানসিক অস্থিরতা ভুগছিলেন দিশা। এ অবস্থায় কোনো সুরাহা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

bollwed-12-20200615142748

বলে রাখা ভালো, বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজারের দায়িত্ব পালন করতে দিশা। মুম্বাই পুলিশের দাবি, ২০২০ সালের ৮ জুন নিজের বাড়ির বারান্দা থেকে পড়ে মারা যান দিশা। প্রাথমিক তদন্তের পর পুলিশ আত্মহত্যা বলেই দাবি করেছিল। কিন্তু দিশার বাবা বার বার অভিযোগ করেছিলেন, তার মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর