বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

মারা গেলেন ‘স্পাইডার ম্যান’-এর অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

মারা গেলেন ‘স্পাইডার ম্যান’-এর অভিনেতা

মারা গেলেন জনপ্রিয় সিনেমা ‘স্পাইডার ম্যান’-এর অভিনেতা জ্যাক বেটস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস ওসোসে বৃহস্পতিবার (১৯ জুন) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। 

অভিনেতার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন অভিনেতার ভাগ্নে ডিন সুলিভান। অভিনেতা জ্যাক বেটস দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘জেনারেল হসপিটাল’, ‘গাইডিং লাইট’, ‘অল মাই চিলড্রেন’, ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক।


বিজ্ঞাপন


১৯৫৩ সালে ব্রডওয়েতে ‘রিচার্ড থ্রি’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু হয় বেটাসের। তিনি ষাটের দশকে নির্মিত ‘সুগার কোল্ট’ ছবিতে অভিনয় দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। যেখানে ‘হান্ট পাওয়ার্স’ নামে একটি চরিত্রে অভিনয় করেন। অভিনেতা ১৯৬৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্প্যাঘেটি ওয়েস্টার্ন ঘরানার বেশকিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। 

AA1H943D

এছাড়াও ‘দ্য ব্লাডি ব্রুড’, ‘ফলিং ডাউন’, ‘৮এমএম’, ‘অফিস স্পেস’, ‘ব্যাটম্যান ফরএভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’-এর মতো অভিনয় দিয়ে তারকা খ্যাতি পান। তবে ২০০২ সালে স্যাম রাইমি পরিচালিত সুপারহিরো সিনেমা ‘স্পাইডার ম্যান’-এর হেনরি বলকান চরিত্রের জন্য গোটা বিশ্বে পরিচিত। এ সিনেমাতে বেটাস ‘অসকর্প’ বোর্ডের চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেন। 


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, ১৯২৯ সালের ১১ এপ্রিল জন্মগ্রহণ করেন জনপ্রিয় এ অভিনেতা। স্কুল জীবন থেকে অভিনয়ের সাথে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন বেটাস। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর