রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

বিমান দুর্ঘটনায় কাছের মানুষ হারালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

বিমান দুর্ঘটনায় কাছের মানুষ হারালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিমানে থাকা প্রায় সবাই মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় চাচাতো ভাইকে হারালেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। 

‎ভরতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানের সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দর। সহকারী পাইলট কুন্দর অভিনেতা বিক্রান্তের চাচাতো ভাই। প্রিয়জনের মৃত্যু বেদনার্ত অভিনেতা। 

‎সোশ্যাল মিডিয়ায় বিক্রান্ত এক শোকবার্তায় লিখেছেন, ‘কাকা, তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। বিমান বিধ্বস্তের  ঘটনায় যারা স্বজন হারিয়েছেন, তাদেরও শক্তি দিন।’ 

‎বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। টেক অফের পর মাত্র ১৯ মিনিট, সাত কিলোমিটার দূরত্বেই বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন ভারতের একাধিক গণমাধ্যম। 

‎গতকাল বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানটি একটি মেডিকেল ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। ওই মেডিকেলের অন্তত ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর