বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তন প্রসঙ্গে নতুন তথ্য দিলেন ফারুকী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

তাজউদ্দিন কলেজের নাম পরিবর্তন প্রসঙ্গে নতুন তথ্য দিলেন ফারুকী 

দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করে গেল বুধবার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। যারমধ্যে রয়েছে গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহিদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির নতুন নাম ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’। 

এরপরই নাম বদলের প্রতিবাদ করেন তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী সোহেল তাজ। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জানালেন তাজউদ্দিন আহমদ ডিগ্রী কলেজের নাম পরিবর্তন হচ্ছে না। 


বিজ্ঞাপন


আজ সোমবার নিজের ফেসবুকে ফারুকী লেখেন, ‘গত কয়দিন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাজউদ্দিন আহমদ কলেজের নাম পরিবর্তন বিষয়ে আমাকে ট্যাগ করে পোস্ট দিয়েছেন, যদিও এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। মন্ত্রণালয়ের কাজে ট্যুরে থাকায় এই বিষয়ে মনোযোগ দিতে পারি নাই। আজকে শিক্ষা উপদেষ্টা আবরার (সি আর আবরার) ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ হয়। উনি স্পষ্ট বলেছেন, তাজউদ্দিন আহমদ ডিগ্রী কলেজের নাম পরিবর্তন না করার জন্য ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছেন। এটা প্রক্রিয়াধীন আছে।’

এরপর লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের নায়কদের ব্যাপারে আমাদের শ্রদ্ধাও সেইরকমই। মুক্তিযুদ্ধ এবং জুলাই কোনো বিপরীতধর্মী বিষয় না। যে গণতান্ত্রিক, জুলুমহীন, সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা বাস্তবায়ন হয় নাই বলেই জুলাই এসেছিল এই বাংলাদেশে।’

সবশেষে সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন, ‘ফলে যারা মুক্তিযুদ্ধ আর জুলাইকে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্যই হলো মুক্তিযুদ্ধের আড়াল নিয়ে ১৬ বছরের অপকর্ম ঢাকা। কিন্তু সত্য হলো এই- মুক্তিযুদ্ধের চাদরে ঢাকা যাবে না গুমের শিকার শত শত পরিবারের আহাজারি, বিডিআর কার্নেজ, ব্যাংক লুট, ভোট গুম, আর হাজারে হাজার সরকারি খুন।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর