মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

শাকিবের ‘তাণ্ডব’ দেখতে নিশোর জন্মস্থানে অস্থায়ী হল 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

শাকিবের ‘তাণ্ডব’ দেখতে নিশোর জন্মস্থানে অস্থায়ী হল 

আফরান নিশোর জন্মস্থান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সিনেমা হল না থাকায় অস্থায়ী হল স্থাপন করে ভক্তরা দেখেছেন তার ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’। এবার কোরবানি ঈদে নিশোর ছবি মুক্তি না পেলেও অস্থায়ী হল ঠিকই থাকছে। সেখানে দেখানো হবে শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন আয়োজকদের একজন হাদী চাকদার।

তিনি বলেন, ‘‘শাকিব ভক্তদের অনুরোধে এবার অস্থায়ী সিনেমা হলে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনী করব। শুনছি আফরান নিশো ভাইয়ের ক্যামিও থাকবে।’’ 

498689571_1250883529738353_3731962242819762672_n

‘তাণ্ডব’ নিয়ে আশাবাদী হাদী চাকদার বলেন, ‘এবার ঈদে দশ দিন ছুটি। আশা করি এই সময়টায় ভালো সাড়া পাব। তাছাড়া শাকিব খানের ভক্ত তো দেশজুড়ে। এতদিন যারা হল না থাকায় ঈদে তার ছবি থেকে বঞ্চিত ছিলেন এবার তারা সুযোগটি কাজে লাগাবেন।’

ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে ‘তাণ্ডব’। ঈদের দিন (৭ জুন) বিকেল চারটা থেকে শুরু হবে প্রদর্শনী। দিনে চারটি করে শো চালানো হবে। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা বলে জানান হাদী চাকদার। হাদী ছাড়াও আয়োজকদের তালিকায় রয়েছেন হিমন তালুকদার, রিপন মিয়া, তন্ময় চকদার, উত্তম কুমার, সুজন, শিপন মিয়া, সম্পদ, উজ্জল সরকার, ইসরাফিল।

1b1b1a7d-7ef9-45a0-9784-b5f59d141554

‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। শোনা যাচ্ছে, এতে ৪৫ সেকেন্ডের ক্যামিওতে দেখা যাবে আফরান নিশোকে। 

ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর