মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

মধ্যরাতে হেনস্তার শিকার জনপ্রিয় গায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

মাধ্যরাতে রাস্তায় হেনস্তার শিকার জনপ্রিয় গায়িকা

বলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই নারী সহকর্মীকে হেনস্তার খবর পাওয়া যায়। তবে এবার হেনস্তার অভিযোগ ইন্ডাস্ট্রির কোনো পুরুষ সহকর্মীর বিরুদ্ধে না। মধ্যরাতে মুম্বাইয়ের জনবহুল রাস্তায় হেনস্তার শিকার গায়িকা সোফি চৌধুরী। রাতে গায়িকা দেখে এক অজ্ঞাত যুবক অশ্লীন অঙ্গভঙ্গি দেখাতে শুরু করেন।  ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‎সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোফি। এক মাস আগের ঘটনায় মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। গায়িকার কথায়, “কিছু দিন আগের একটা ঘটনা। মুম্বাইয়ের বিলাসবহুল শহর বান্দ্রার রাস্তা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। এক ব্যক্তি প্যান্টের চেন খুলতে লাগল। খুব আপত্তিকর ভঙ্গিতে তাকিয়েছিল ওই ব্যক্তি।”

‎তবে ওই ব্যক্তি কী ইচ্ছে করেই এমন কাণ্ড ঘটিয়েছিল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না সচেতন ভাবে সে এ কাজ করেছিল। আসলে কিছু ক্ষেত্রে পুরুষরা কোনো কারণ ছাড়াই এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে।” 

‎এখানেই শেষ নয়। আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোফি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন গায়িকা। তখন এক ব্যক্তি গায়িকা দেখে আপত্তিকর ভঙ্গি দেখাতে শুরু করে। 

ইএইচ/ 


বিজ্ঞাপন




আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর