রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘর ভাঙার গুঞ্জন, মুখ খুললেন যশ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

ঘর ভাঙার গুঞ্জন, মুখ খুললেন যশ 

একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে অনুসারীদের ঘুম কেড়ে নিয়েছেন যশ-নুসরাত। অনেকে ভেবেছিলেন ঘরে ঝড় ওঠার পূর্বাভাস এটি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন যশ দাশগুপ্ত।

ভারতীয় সংবাদমাধ্যমকে যশ জানালেন, প্রযুক্তিগত সমস্যার কারণে তার প্রোফাইল থেকে নুসরাতকে ফলো করা যাচ্ছে না। এরমধ্যে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার রসিক উত্তর, “কেন 

yash-20230519120549_20250521_110750601

নুসরাতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।” অভিনেতা জানালেন, তার সোশাল মিডিয়া টিম বিষয়টি দেখছে।

এদিকে নেটপাড়া যখন ফলো-আনফলো নিয়ে সরগরম তখন নুসরাত জমিয়ে দার্জিলিং ঘুরছেন। সঙ্গে আছেন পরিবার ও ছেলে জিশান। তবে সঙ্গে নেননি যশকে। 

nusrat-jahan-20230306101632

তাই বলে যশও বসে নেই। তিনি বড় ছেলে (প্রথম পক্ষের) রায়াংশকে নিয়ে উড়ে গেছেন থাইল্যান্ড। ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, শেয়ার করছেন সামাজিক মাধ্যমে। কথা বলছেন সংবাদমাধ্যমে। সেখান থেকেই জানিয়েছেন, আলাদা ঘুরতে গেছেন তারা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর