শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

গায়ক নোবেল গ্রেফতার, যা বললেন প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

গায়ক নোবেল গ্রেফতার, যা বললেন প্রক্তান স্ত্রী

সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টায় ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

৭ মাস ধরে নারীকে আটকে রেখে ধর্ষণ করেন নোবেল: পুলিশ


বিজ্ঞাপন


বিতর্কিত গায়ক নোবেলকে গ্রেফতারের পর মুখ খুলেছেন প্রাক্তন স্ত্রী সালসাবিল। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি। আমি কারও বিরুদ্ধে কোনো প্রকারের মামলা দায়ের করিনি।’ 

nman_20241020_143748864

এদিকে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘গত নভেম্বরে নোবেল ইডেন কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন। তিনি গত ৭ মাস ধরে ওই মেয়েকে বিয়ে না করে ধর্ষণ করেন। এসব ঘটনা তিনি ফোনেও রেকর্ড করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়।’

যে অভিযোগে গ্রেফতার গায়ক নোবেল


বিজ্ঞাপন


পুলিশ কর্মকর্তা যোগ করেন, ‘ভুক্তভোগী মেয়ে ৯৯৯-এ সহায়তা চান। পরে আমরা মেয়েটিকে উদ্ধার করি। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। তখন থেকে নোবেল পলাতক ছিলেন। অভিযান চালিয়ে গতকাল রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করা হয়।’

464187584_1630549907528502_1499053238533322827_n

জানা গেছে, মামলা দায়েরকারী মেয়েটি ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। মেয়েটির বাড়ি টাঙ্গাইলে, থাকতেন মোহাম্মদপুরে। ৭ মাস ধরে নোবেল মেয়েটিকে ধর্ষণ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর