বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কৌশানির যে চারিত্রিক বৈশিষ্ট্য অপছন্দ বনির মায়ের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

কৌশানির যে চারিত্রিক বৈশিষ্ট্য অপছন্দ বনির মায়ের 

বনি-কৌশানির প্রেমের কাহিনি তো সবার জানা। কোনো লুকোচুরি নয়। সবাইকে জানিয়ে চুটিয়ে প্রেম করছেন তারা। একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন এই জুটি। তাদের প্রেমর বয়স অর্ধ যুগের বেশি হয়েছে। এবার আজানা গেল কৌশানির কোন দিক অপছন্দ বনির মায়ের।

ভারতীয় সংবাদমাধ্যমকে বনির মা হবু পুত্রবধুকে নিয়ে বলেন, “কৌশানিকে সব সময় আমরা আদর-যত্নে রাখার চেষ্টা করি। এ দিন সকাল থেকেই বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। কী রান্না হবে, যতটা বিশেষ ভাবে দিনটা গড়ে তোলা যায়।’’


বিজ্ঞাপন


তবে কৌশানির মেজাজ হুটহাট সপ্তমে চড়ে যায়। এই দিকটি পছন্দের না পিয়া সেনগুপ্তের। অভিনেত্রীর জন্মদিনে তিনি বলেন, “সকাল থেকেই রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। কৌশানি চিংড়ি মাছ, পাঁঠার মাংস খেতে ভালোবাসে। সেই সব রান্নারই তোড়জোড় চলছে। আমাদের খুব আদরের মেয়ে। খালি মাঝেমাঝে মাথাগরম। ওটাই একটু কমালে ভালো হয়। আমাদের প্রত্যেকের জন্য ও এত ভাবে, তাই ওর জন্মদিন এলেই আমি চিন্তায় পড়ে যাই। ভাবি কী করলে ও খুশি হবে। কৌশানি এত মিশুকে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে।”

এদিকে সবার প্রশ্ন—কবে মালাবদল করবেন তারা? বনি জানিয়েছিলেন, ২০২৫ সালের আগে কোনোভাবেই নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে। মেহেদি, গান সমস্ত কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চান টলিউডের নায়ক। আপাতত, তার হাতে রয়েছে ‘রবিন’স কিচেন’, ‘আয়ু রেখা’, ‘ডিয়ার ডায়েরি’র মতো সিনেমা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর