বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

টাকার অভাবে বিয়ে করেননি সালমান খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

টাকার অভাবে বিয়ে করেননি সালমান খান!

বলিউডের চিরসবুজ ব্যাচেলরদের একজন সালমান খান। ৬০ ছুঁই ছুঁই বয়সে এখনও বিয়ের মালা গলায় দেননি তিনি। সমসাময়িক সকল তারকাই বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হলেও বলিউড ভাইজান থেকে গেছেন অবিবাহিত।  

অভিনেতার জীবনে একাধিকবার প্রেম এসেছে। কখনও ঐশ্বরিয়া তো কখনও ক্যাটরিনা। তবে শেষমেশ পরিণয় ঘটেনি। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা। আবার কেউ মনে করেন দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।


বিজ্ঞাপন


তবে বিয়ে না করার আসল কারণ কী? প্রশ্ন অভিনেতার অনুসারীদের। কয়েক বছরে আগে বিয়ে না করার কারণ প্রকাশ্যে এনেছিলেন সালমান। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর। 

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে অভিনেতা বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয়। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই। শুধুমাত্র এই কারণেই আমি একজন অবিবাহিত পুরুষ হয়ে রয়ে গেছি।’

তিনি যোগ করেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপর থেকেই মানুষের কাছে বিয়ে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’

 


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বর্তমানে রোমানিয়া টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলিউড ভাইজানের। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর