বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানি সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিনকে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৫, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানি সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিনকে! 

পাক-ভারত যুদ্ধ তুঙ্গে। একে অন্যকে পাল্টা জবাব দিতে ব্যস্ত। তারকারাও সরব সামাজিক মাধ্যমে। নিজেদের দেশের হয়ে কথা বলছেন তারা। ঠিক তখন গুঞ্জন, বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে পাকিস্তানি সাংবাদিকের ভূমিকায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। 

যদিও নওয়াজউদ্দিনকে এর আগেও পাকিস্তানের সাংবাদিকের ভূমিকায় দেখা গেছে পর্দায়। ‘বজরঙ্গি ভাইজান’ নামের সে সিনেমার কথা সবার জানা। ওই ছবিরই দ্বিতীয় কিস্তি নিয়ে কথা চলেছে। আর সে খবর ছড়াতেই সবার ধারণা, এবারও নিশ্চয়ই অভিনেতাকে একই ভূমিকায় দেখা যাবে।

Untitled-design-2024-08-21T125450.886

সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির কাহিনিকার ভি ভিজেন্দ্র দাবি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সালমানের সঙ্গে কথা বলেছেন ছবিটির পরবর্তী অংশের জন্য। তারপরই নওয়াজ়ের কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখেন তাঁর চরিত্রে ফেরা নিয়ে।

তবে নওয়াজের দাবি, তিনি এ বিষয়ে কিছু জানেন না। কেননা এ নিয়ে এখনও তার সঙ্গে কোনো কথা হয়নি। আর তিনিও তো গিয়ে ছবিটিতে অভিনয়ের কথা বলতে পারেন না বলে জানিয়েছেন অভিনেতা।

1672746228_nawazuddin

তার কথায়, “সিক্যুয়েল তৈরি হচ্ছে কি না আমি এখনও জানি না। তবে আমি গিয়ে বলতে পারব না যে আগের ছবিতে আমি ছিলাম, এ বারও আমাকে নাও। নির্মাতাদের যদি প্রয়োজন হয়, তা হলে আমি হাজির হয়ে যাব।”

২০১৫ সালে মুক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি। এর নির্মাতা কবির খান। ছবিটিতে একজন ধর্মপ্রাণ যুবকের চরিত্রে দেখা যায় সালমান খানকে। সে সময় তুমুল জনপ্রিয়তা অর্জন করে ছবিটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর