বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত: আসিফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১০:০৪ এএম

শেয়ার করুন:

নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত: আসিফ

বাংলা গানের যুবরাজ আসিফ আকবারের একমাত্র মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন আজ (০৫ মে)। তিন পেরিয়ে চার বছরে পা রেখেছে সে। মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী।

ওই পোস্টে দেখা গেছে বাবার বুকে মাথা রেখে নিশ্চিতে আপলক দৃষ্টিতে তাকিয়ে। অন্য একটা ছবিতে হলুদ রঙের ফুটফুটে জামা, ছোট আইদাহ্‘র মাথায় হলুদ রঙের বেন্ড। তার কপালে মায়ায় ভরা আদরে কপালে চুমু এঁকে দিচ্ছেন সংগীতশিল্পী।


বিজ্ঞাপন


টেসলার জন্য জনজীবন দুঃসহ হয়ে পড়েছে: আসিফ আকবর

মেয়ের জন্মদিনের শুভেচ্ছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আসিফ লিখেছেন, ‘আজ আমাদের মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে আইদাহ্ এখন চার বছরে। আমার জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ্। হাসিখুশী মেয়েটা আমার জিদ্দিও যথেষ্ট।’

ddisifgsi
মেয়েকে ঘিরে অনেক স্বপ্ন বুনছেন তিনি। মেয়েকে পাইলট বানাতে চান এমনকি জীবদ্দশায় মেয়ের গ্রাজুয়েশন দেখে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন। কণ্ঠশিল্পীর ভাষ্য, ‘নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত। আমার খুব শখ আইদাহ্ বড় হয়ে একদিন ফাইটার প্লেন (যুদ্ধবিমান) চালাবে। সেই লক্ষ‍্যে যা যা করণীয়, বাবা হিসাবে সব করব ইনশাআল্লাহ। তার জীবনের শিক্ষা এবং গতিপ্রকৃতি নিয়ে ভবিষ‍্যতের পরিকল্পনায় আছি। বেঁচে থাকলে ওর গ্রাজুয়েশন দেখে যেতে চাই, বাকী আল্লাহ মালিক জানেন।’ 

গাজায় নিহতদের নিয়ে যা বললেন আসিফ আকবর


বিজ্ঞাপন


তবে কনসার্টের জন্য বর্তমানে দক্ষিণ কোরিয়ায় থাকায় মেয়ের জন্মদিনে পাশে থাকতে পারছেন না আসিফ। তাই আফসোস ঝরেছে তার কথায়। 

সবশেষ তিনি লিখেছেন, ‘মেয়ের জন্মদিনে ঢাকায় নেই, দক্ষিণ কোরিয়া এসেছি কনসার্টে। এখানে বাচ্চাদের সাথেই সময় কাটাবো, গান গাইবো। খুব মিস করব, কিছু করার নেই। মেয়ে আমাকে সবসময় খুব খুঁজতে থাকে, বাসায় থাকলে পাশেই থাকে। সবার কাছে আমার মেয়ের জন‍্য দোয়া চাই। শুভ জন্মদিন আইদাহ্ মা'মনি। আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর