মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ইরেশের বিরুদ্ধে মামলা, যা বললেন ফারুকী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

ইরেশের বিরুদ্ধে মামলা, যা বললেন ফারুকী 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালাত সূত্রে জানা গেছে ২০ এপ্রিল নিহত শ্রাবণের বড় ভাই ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধ ছিলেন। তার প্রমাণ হিসেবে অভিনেতার ফেসবুকের ‘লাল’ রঙের ছবি শেয়ার করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকার পরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা।


বিজ্ঞাপন


এবার ইরেশ ইস্যুতে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ইরেশ যাকেরের মামলার বিষয়টি উঠে আসে।

ফারুকী বলেন, এখন নিজে সরকারের অংশ; অ্যাক্টিভিসস্ট নই। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে হবে। ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। জানি, তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এই মামলা অত্যন্ত উদ্বেগজনক।

ইরেশ যাকেরের বিরুদ্ধে করা মামলার বিষয়ে তিনি বলেন, মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা না। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।


বিজ্ঞাপন


অভিনেতাসহ এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়রসহ মোট ৪০৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন শ্রাবণের বড় ভাই স্তাফিজুর রহমান বাপ্পী। অভিযোগের পর গতকাল রোববার (২৭ এপ্রিল) আদলত মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর