শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

অভিনয় ছাড়তে চায় বর্ষা, যা বললেন দীপা খন্দকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

অভিনয় ছাড়তে চায় বর্ষা, যা বললেন দীপা খন্দকার

চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহল পরিচয় পায়েছেন আফিয়া নুসরাত বর্ষা। ক্যারিয়ারে উপহার দিয়েছেন একগুচ্ছ ব্যবসা সফল সিনেমা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বাচ্চারা বড় হয়ে যাচ্ছে। তাই কাজ কমিয়ে দিতে চাই।

অভিনেত্রীর এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বাদ যাননি শোবিজ তারকারাও। অভিনেত্রী দীপা খন্দকার জানিয়েছে এই মন্তব্যের সাথে একমত নন তিনি।


বিজ্ঞাপন


পাকিস্তানে মুক্তি পেল ‘মোনা: জ্বীন-২’

বর্ষার অভিনয় ছাড়ার কারণ লেখা একটি কার্ড শেয়ার করে এক ফেসবুক পোস্ট করেছেন অভনেত্রী। তিনি লিখেছেন, ‘এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখেন, এটা হবে গর্বের মুহূর্ত।’

jeetu-ahsan-20241015190846

অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা জীতু আহসান লিখেছেন, ‘তার মানে সিনেমার নায়িকা হওয়া খারাপ? ১৪-১৫ বছর বয়সে ছেলে মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখলে খারাপ। তাহলে তিনি (বর্ষা) যে এখন নায়িকা, সেটা খারাপ না।’ 


বিজ্ঞাপন


অভিনেতার মন্তব্যের উত্তর দিয়ে দীপা লিখেছেন, ‘আমি লেখায় মিন করেছি, সন্তান যদি ওই বয়সে মাকে নায়িকা হিসেবে দেখে, তাহলে সেটা হবে গর্ব করার মতো মুহূর্ত। আর আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত অভিনয় করতে চাই। সুতরাং আমার তার কথার সঙ্গে একমত হওয়ার প্রশ্নই আসে না।’

অভিনয় ছাড়ার ঘোষণা বর্ষার

পরের মন্তব্যে জীতু ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আমার খারাপ লাগছে ওই মহিলার (বর্ষা) কথা শুনে। কেউ তাদের চিনত না। মিডিয়াতে এসে মানুষ চেনার পরে এখন সেই মিডিয়ায় খারাপ।’ ওই মন্তব্যে একমত প্রকাশ করেছেন অভিনেত্রী দীপা।

ঘটনার সুত্রপাত, সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা। তিনি বলেন, ‘হাতে কয়েকটি ছবির কাজ আছে। এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো ছবি করব না।’

ওমরাহ করতে গেছেন বর্ষা

সিনেমা ছাড়ার কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর