রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে হতাশ মিমি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী নারী অধিকার নিয়ে বেশ সোচ্চার। নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার জন্য দীর্ঘদিন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে। তবুও দমে যাওয়া পাত্রী নন। সম্প্রতি নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন,  ‘মেয়েদের বুকের ভাঁজের দিকে তাকানোকে এখনও স্বাভাবিক ঘটনা হিসাবে দেখা হয়।’

আমরা কি এখনও স্বাধীন, ভারতের স্বাধীনতা দিবসে মিমির প্রশ্ন 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং প্রসঙ্গে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কোনো ইস্যু নিয়ে ট্রোলিং শুরু হলে মন্তব্যের ঘরে অনেকেই গালিগালাজ করে। ধর্ষণের হুমকি দিয়ে চলে যায়। এই বিষয় গুলো সব সময় উপেক্ষা করলে ওরা ভাবে যেটা করছে সেটা ঠিক করেছে।’

384471-dz0fzhh7-ezgif.com-webp-to-jpg-converter

নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে হতাশা প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘একজন মেয়ে কী পোশাক পরবে, সেটা নিয়েও সমাজের অনেকের আগ্রহ থাকে। এই সমাজে কোনো মেয়ের বুকের ভাঁজের দিকে তাকানোটাও স্বাভাবিক ঘটনা হিসাবেই দেখা হয়। যারা এই শিক্ষা নিয়ে বড় হচ্ছে তাদের জন্য আমার দুঃখ হয়। এই দেশটা কোথায় যাচ্ছে? এটা ভেবে দুঃখ পাই।’

mimi_20240815_182927545

এই সংবাদ প্রকাশের পর অভিনেত্রীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার বক্তব্যকে স্বাগত জানিয়ে লিখেছেন,  ‘এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র। নারীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে।’ অন্য একজন লিখেছেন, ‘নারীদের প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। নাহলে আগামীর সমাজ ঝুকিতে পড়বে।’

ইএইচ/ 

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর