রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শাকিবকে নিয়ে যা বললেন যীশু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

শাকিবকে নিয়ে যা বললেন যীশু

‘তুফান’ সিনেমায় যীশু সেনগুপ্তের অভিনয়ের গুঞ্জন উঠেছিল। আনন্দে উদ্বাহু নৃত্য শুরু করেছিলেন শাকিব খানের অনুরাগীরা। টলিউডের এ ডাকসাইটে অভিনেতার সঙ্গে কিং খানের রসায়ন দেখতে মুখিয়ে ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত ‘তুফানে’ দেখা যায়নি যীশুকে।

তবে শাকিবিয়ানদের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে এগিয়ে আসেন নির্মিতব্য ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। ছবিটিতে ঢালিউড সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন যিশু। এরইমধ্যে প্রকাশিত ঝলকে দেখা গেছে যীশুকে। এবার দেশের একটি সংবাদমাধ্যমের কাছে অভিনেতা কথা বললেন শাকিবকে নিয়ে।

শাকিবকে নিয়ে বলেন, ওর (শাকিব খান) সম্পর্কে আমার বলার ধৃষ্টতা নেই। সে বাংলাদেশের মেগাস্টার। এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে অসাধারণ, সহশিল্পী হিসেবে মেধাবী। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে।

‘বরবাদ’ ছবিতর মাধ্যমে শাকিব ফের জুটি বাঁধছেন ইধিকা পালের সঙ্গে। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু, টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত প্রমুখ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর