বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

চেষ্টা করেও কিছু লিখতে পারছি না: আসিফ আকবর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

চেষ্টা করেও কিছু লিখতে পারছি না কিছু: আসিফ আকবর

দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না একরত্তি শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। এ তালিকায় নাম উঠেছে ঢালিউডের সবচেয়ে বড় তারকা শাকিব খানের। এবার নাম উঠল বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবরের। 

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় সারাদেশ। ৮ বছরের শিশুটি বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন। ওই শিশুকে নিজের মেয়ের সঙ্গে তুলনা করেছেন গায়ক।


বিজ্ঞাপন


আজ শনিবার নিজের ফেসবুকে আসিফ লেখেন, আছিয়া! আমার আইদাহ্। বাকরুদ্ধ এক অসাড় আমি। লেখা আসে না, চেষ্টা করেও লিখতে পারছি না কিছু!

এর আগে সামাজিক মাধ্যমে ধর্ষিতা বালিকার বিচার চান শাকিব। আজ শনিবার নিজের ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘#JusticeForAsiya #WeWantJustice’

এদিকে জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মনে করছেন মনে করছেন ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীর কারাতে শিক্ষা জরুরী। তিনি বলেন, ‘আমি মনে করি আমি বলতে চাই নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এমনকি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর