মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইফতার পার্টিতে বিজয় থালাপতি, পড়েছেন নামাজও! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

ইফতার পার্টিতে বিজয় থালাপতি, পড়েছেন নামাজও! 

চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও। যেখানে তাকে দেখা গেছে ইসলামি পোশাকে। মাথায় ছিল টুপিও। এরইমধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ। 

গেল শুক্রবার থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নিতেও দেখা যায় তাকে। 


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন। তিনি ইফতার ও নামাজে অংশ নেন। ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-তে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে প্রায় ৩,০০০ -এর মতো লোকে আয়োজন করা হয়। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর