শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নায়িকার মামলা, জাজের আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

নায়িকার মামলা, জাজের আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের করা প্রতারণার মামলায় এ আদেশ দেওয়া হয়েছে। 

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।


বিজ্ঞাপন


জানা গেছে, নায়িকা জাকিয়া কামাল মুন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য প্রযোজক আবদুল আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন। একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল। তবে শর্ত অনুযায়ী বিনিয়োগ করা টাকা ফেরত দেননি আবদুল আজিজ। এ ব্যাপারে বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ করা হলেও তিনি তা উপেক্ষা করেছেন। বিপরীতে গত বছরের মে মাসে ‘পাপ’ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেন আবদুল আজিজ।

আরও জানা গেছে, মুনকে টাকা ফেরত দিতেও অস্বীকার করেছেন আজিজ। সেইসঙ্গে দিয়েছেন হুমকি। বাড়াবাড়ি করলে ক্যারিয়ার ধ্বংস করারও ভয় দেখিয়েছেন। 

মুনের ভাষ্য, আমি বারবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না। আমাকে আরও ভয়-ভীতিও দেখাচ্ছেন। এ কারণে আমি বাধ্য হয়েই মামলা করা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর