রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঈশ্বর বাঁচিয়েছেন, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর লিখলেন চাহাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

আল্লাহ বাঁচিয়েছেন, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর লিখলেন চাহাল

মনের দিক থেকে সম্পর্কের সুতা ছিড়ে গেছে অনেক আগে। ভারতের জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য যুজবেন্দ্র চাহাল ও নৃত্যশিল্পী ধনশ্রী বর্মা বাঁধা ছিলেন শুধু কাগজ কলমে। এবার সেটিও রইল না। এদিকে ধনশ্রীর থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদ হতেই চাহালের মন্তব্য, ঈশ্বর রক্ষা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজদের অনুভূতি প্রকাশ করেন ধনশ্রী-চাহাল।


বিজ্ঞাপন


ইনস্টাগ্রামে চাহাল লেখেন, ‘ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।’

অন্যদিকে ধনশ্রীর স্টোরিতে লেখা, ‘ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন। আজ যদি কোনো সমস্যার মধ্যে থাক, তাহলে জানবে তোমার কাছে দুটি বিকল্প আছে। সমস্যাগুলো নিয়ে দুশ্চিন্তা করতে পারো, অথবা নিজের সমস্ত সমস্যার ভার ঈশ্বরকে দিয়ে তার কাছে প্রার্থনা করতে পারো। ঈশ্বর আমাদের ভালোর জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।’

জানা গেছে, ১৮ মাস ধরে আলাদাবাস করছিলেন চাহাল-ধনশ্রী। আদালতেও আবেদন জানিয়েছিলেন বিচ্ছেদের। কারণ হিসেবে তুলে ধরেছিলেন নিজেদের মধ্যে বনিবনা না হওয়ার কথা। 

দুই পক্ষের কথা শুনে ভারতীয় আদালত তাদের নিজেদের মধ্যে কথা বলতে সময় দেন ৪৫ মিনিট। কাউন্সেলিংও হয় তাদের। সময়সীমা শেষ হওয়ার পর দুজনেই জানান, ডিভোর্স চান তারা। সেই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবার। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর