শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

বাবা-মায়ের নামে সন্তানের নাম রাখার কারণ জানালেন করণ জোহর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

শেয়ার করুন:

বাবা-মায়ের নামে সন্তানের নাম রাখার কারণ জানালেন করণ জোহর 

বলিউডের ডাকসাইটে পরিচালক প্রযোজক করণ জোহরের সমকামিতা সম্পর্কে সবাই অবগত। তবে বাবা হওয়ার ইচ্ছা পূরণ ঠিকই ছিল। পূরণ করেছেন সারোগেসির আমধ্যমে। দুই সন্তান, যশ ও রুহির বাবা-মায়ের দায়িত্ব নিজেই পালন করেন করণ। তাদের নাম রেখেছেন নিজের বাবা-মায়ের নামে। জানালেন তার কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ যশ-রুহির জন্মদিন। এদিনই বেছে নিয়েছেন কারণ জানাতে। সঙ্গে লিখেছেন, ‘বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন।’


বিজ্ঞাপন


নিজের ইস্টাগ্রামে ছেলে-মেয়ের জন্মদিনে তাদের সঙ্গে বেশ ছবি দিয়ে লিখলেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন হলো বাবা হওয়া। আমি আমার বাবা-মায়ের নামে ওদের নাম রেখেছি। কারণ আমি মনে করি যে, একটি বংশ বা নামের বাইরে একটা আবেগ অব্যাহত থাকতে হবে … ওরাই আমার পৃথিবী! শুভ জন্মদিন রুহি এবং যশ... তোমাদের দুজনের জন্যই আমার সবচেয়ে বড় প্রার্থনা হল, তোমরা সব সময় দয়ালু থাকো।’

মুহূর্তেই ছড়িয়ে পড়েছে করণ জোহরের ওই পোস্ট। সহকর্মীরা যশ-রুহিকে জানাচ্ছেন জন্মদিনের শুভেচ্ছা। মাইকা আরোরা থেকে জাহ্নবী কাপুর, কাজলও করেছেন মন্তব্য। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর