সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

বাবার সম্পত্তি দখলের অভিযোগ, মুখ খুললেন পপি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

বাবার সম্পত্তি দখলের অভিযোগ, মুখ খুললেন পপি 

ঢালিউড অভিনেত্রী পপিত বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন পপির মা ও বোন ফিরোজা পারভীন।

জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা সাড়ে ১২টায় দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পপি।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি।’

পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে সে কথা জানিয়ে পপি বলেন, ‘এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা৷ আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি৷ ৯৫ সালে আমার বাবা কিন্তু এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। আমার টাকায় চলেছে।’

এর আগে পপির মা মরিয়ম বেগম বলেছিলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখন নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানা ভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’

পপির মেজবোন ফিরোজা পারভীন বলেছিলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’তারই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন অভিনেত্রী। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর