শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সেলফির বিনিময়ে তরুণীকে চুম্বন, মুখ খুললেন উদিত নারায়ণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

সেলফির বিনিময়ে তরুণীকে চুম্বন, মুখ খুললেন উদিত নারায়ণ

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণকে কাছে পেলেই ছবি তোলার আবদার করেন ভক্তরা। গায়কও ফিরিয়ে দেন না। উল্টো নিজেও মাঝে মাঝে ফিরতি উপহার হিসেবে চুম্বন এঁকে দেন অনুরাগীদের। বিপত্তিটা বাঁধল সেখানেই। সেলফির বিনিময়য়ে তরুণীর ঠোঁটে ঠোট রেখে চুম্বন করলেন উদিত। 

সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। সেখানেই এরকম কাণ্ড করতে দেখা গেছে গায়ককে। এরইমধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। এবার বিষয়টি মুখ খুলেছেন উদিত।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমের কাছে সাফাই গেয়ে গায়কের মন্তব্য, “ফ্যানদের পাগলামি এরকমই হয়। আমরা শিল্পীরা ভীষণই সরল সাদাসিধে, এরকম নই। কিছু মানুষ উৎসাহ নিয়ে এসে এভাবেই ভালোবাসা প্রদর্শন করে প্রিয় শিল্পীর প্রতি। ওদের ফিরিয়ে দিয়ে কী লাভ বলুন? ভিড়ে কতরকম মানুষ থাকেন। আমাদের চারপাশে নিরাপত্তারক্ষীরাও থাকেন। তবে অনুরাগীরা এসবের মাঝেই একমুহূর্তের জন্য দেখা করার কথা ভাবেন। কেউ হাত বাড়িয়ে দেন করমর্দন করার জন্য, কেউ হাতে চুমু খান… এগুলো ভক্তদের উন্মাদনা ছাড়া কিছুই নয়। এগুলোয় এত মাথা ঘামানোর কিছু নেই।”

ওই ভিডিওতে দেখা গেছে, মঞ্চে গাইছেন উদিত। নিচে এক ভক্ত সেলফির আবদার করতেই হাঁটু মুড়ে বসেন গায়ক। সেলফিবন্দির পাশাপাশি ওই নারীর গালে চুমু দেন। এভাবে তিন নারীর সঙ্গে একই আচরণ করেন গায়ক। 

এরপর নিরাপত্তারক্ষীকে ইশারায় বলেন অন্য এক তরুণীকে কাছে আসতে দিতে। সেই তরুণী মঞ্চের মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তার ঘাড় জড়িয়ে ধরে ছবি তুললেন। তারপর ওই তরুণীই চুম্বন করেন উদিতের গালে। উত্তরে উদিত গুঁজে দেন তাঁর ঠোঁট তরুণীর ঠোঁটে। তরুণী অবাক হয়ে চিৎকার করে ওঠেন।


বিজ্ঞাপন


ভিডিওটি ওখানেই শেষ হওয়ায় তরুণীর প্রতিক্রিয়া বোঝা যায়নি। তবে এমন আচরণ করতে দেখে উদিতের ওপর চটেছেন নেটিজেনরা। কেউ মনে করছেন ইচ্ছা করে কাজটি করেছেন গায়ক। আবার কারও সন্দেহ ভিডিওটি এআই দিয়ে করা। তারই পরিপ্রেক্ষিতে মুখ খুললেন গায়ক। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর