বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

হাবিব ওয়াহিদের কনসার্ট স্থগিত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

হাবিব ওয়াহিদের কনসার্ট স্থগিত 

১৩ ফেব্রুয়ারি গভীর সমুদ্রের বুকে পারফর্ম করার কথা ছিল হাবিব ওয়াহিদের। কিন্তু সেটি আর হচ্ছে না। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজন করার কথা ছিল ম্যাক্স ফান অন বে ওয়ান’ শিরোনামের  কনসার্ট। যেটি স্থগিত করা হয়েছে।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। পরবর্তী তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছেন।
বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে ওই বিবৃতিতে বলা হয়, ‌‘‘প্রিয় অতিথি, আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান ‌‘ম্যাক্স ফান অন বে ওয়ান’ স্থগিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা শিগগিরই নতুন সম্ভাব্য তারিখটি জানিয়ে দেবো।’’


বিজ্ঞাপন


এদিকে, অনলাইন ই-টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই-এ ইতিমধ্যে কনসার্টটির জন্য টিকিট বিক্রিও শুরু হয়েছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে তারা জানান, কনসার্টটি আপাতত পেছানো হয়েছে। পরবর্তী তারিখ জানাবেন আয়োজকরা।

এ কনসার্টে হাবিব ছাড়াও গান শোনানোর কথা ছিল আহমেদ হাসান সানি, সংজোন ও ব্ল্যাক জ্যাংদের।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর