মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

এবার রবি ঠাকুরের গল্পের নায়িকা দীঘি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

এবার রবি ঠাকুরের গল্পের নায়িকা দীঘি 

নতুন বছরের প্রথম দিনই প্রার্থনা ফারদিন দীঘির ঘর থেকে এলো সুখবর। এবার রবি ঠাকুরের গল্পের নায়িকা হয়ে ধরা দিতে যাচ্ছেন তিনি। কবির ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমা বানাবেন সাদেক সিদ্দিকী। এ ছবিতে ‘নিরুপমা’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

সিনেমাটিতে যুক্ত হয়ে বেশ আনন্দিত দীঘি। তার কথায়, ‘নির্মাতার কাছে গল্পটা শোনার সময় মনে হয়েছে, নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হবে, এখানেও একটা পরম আগ্রহ বা ভালোলাগা কাজ করছে। আশা করছি, দেনা-পাওনার পুরো টিম আন্তরিকতা নিয়ে গুছিয়ে কাজটি করবেন, যাতে কোনো ভুলত্রুটি না থাকে এবং দর্শক যেন আগ্রহ নিয়ে সিনেমাটি মুক্তির পর হলে গিয়ে উপভোগ করতে পারেন।’

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘অনুদান পাওয়ার পর থেকে নিরুপমা চরিত্রটি নিয়ে দীঘির সঙ্গে কথা হচ্ছিল। চরিত্রটির জন্য দীঘিকে পারফেক্ট মনে হয়েছে বলেই তাঁকে নিয়ে কাজটি করতে যাচ্ছি। আমার মনে হয় দর্শক নতুন এক দীঘিকে দেখতে পাবেন দেনা পাওনা সিনেমায়।’

দীঘির সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জংলী’। এতে দীঘির বিপরীতে আছেন সিয়াম আহমেদ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর