বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

আল্লু অর্জুনের কোলে উঠে নাচতে হবে, শুনে কী করেছিলেন রাশমিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পিএম

শেয়ার করুন:

অল্লু অর্জুনের কোলে উঠে নাচতে হবে, শুনে কী করেছিলেন রাশমিকা 

‘পুষ্পা ২’-এর সফলতার ভাগ যেমন আল্লু অর্জুনের তেমনই রাশমিকা মান্দানার। গ্ল্যামার ঝেড়ে গ্রামাটিক্যাল গৃহবধূ চরিত্রে দারুণ অভিনয় করেছেন। পাশাপাশি দেখা গেছে সাহসী দৃশ্যে। আল্লুর কোলে চড়ে নাচতে দেখা গেছে তাকে। তবে এরকম নাচের কথা শুনে শুরুতে ভয় পেয়েছিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পিলিং’ গানের শুটিংয়ে এরকম ঘটেছিল। এই নাচের দৃশ্য নিয়ে নাকি প্রথম থেকেই বেশ চাপে ছিলেন অভিনেত্রী। নাচের ভঙ্গিমার কথা শুনে নাকি আতকে উঠেছিলেন তিনি।

images_(12)

তার কথায়, “ছবি মুক্তির ক’দিন আগে ‘পিলিং’ গানের শুটিং হয়। মাত্র পাঁচ দিনে ওই গানের শুটিং শেষ করেছিলাম আমরা। এই গানটিও যে ছবিতে থাকবে এবং তার শুটিং করতে হবে, এটা শুনেই চমকে গিয়েছিলাম। তারপর নাচের মহড়ার ভিডিও দেখলাম। আমি আঁতকে উঠি। ভাবছিলাম, কী হচ্ছে এই দুনিয়ায়! আমাকে তো অল্লু অর্জুন স্যরের কোলে উঠে নাচতে হবে মনে হচ্ছে।”

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কী ভাবে নাচব। কিন্তু আমি বুঝেছি, একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন তা-ই করব।”

WhatsApp-Image-2024-11-11-at-13.10.46_20241118_160158362_20241119_135541071_20241127_143946065

অভিনেত্রী যোগ করেন, “নিজের ওপর অবিশ্বাস থাকলে কাজ করা যায় না। অভিনেতা হিসাবে আমি জানি, মনোরঞ্জন করা আমার কাজ। পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।”

‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৫০০ কোটির ঘর পেরিয়েছে কবেই। একে একে ভেঙেছে রেকর্ড। এখনও সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো। গতকাল শুক্রবারেও ভারতব্যাপীও হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর