বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

হল পাচ্ছে না দেবের ‘খাদান’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

হল পাচ্ছে না দেবের ‘খাদান’

অনেক দিন পর স্বরুপে ফিরছেন টলিউড সুপারস্টার দেব। ‘খাদানে’ -এর পোস্টার, ট্রেলার, গান দেখে সেরকইমই ভেবে নিয়েছেন অনুরাগীরা। মুখিয়ে আছেন মুক্তির প্রথম দিন প্রথম শো দেখার। তবে সেখানেই বিপত্তি। হল জুটছে না ‘খাদান’ -এর কপালে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলার পাশাপাশি, অন্যান্য ভাষাতেও মুক্তি পাওয়ার কথা ছিল ‘খাদান’ । তবে সদ্য সোশ্যাল মিডিয়ায় দেব জানান, অন্যান্য ভাষায় মুক্তির ক্ষেত্রে সমস্যায় পড়ছে ‘খাদান’। কেননা দক্ষিণী সিনেমা পুস্পা ২ এর দাপটে হল পাচ্ছে না। 

1724914568_dev-7

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কথা বলেছেন দেব। এক পোস্টে লিখেছেন, ‘এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্যও।’

এরপর দেব লেখেন, ‘কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির জন্য 'খাদান' পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না। দয়া করে অপেক্ষা করুন। আমি চেষ্টা করে যাচ্ছি। কথা দিচ্ছি চেষ্টা থামাব না। একটু ধৈর্য্য ধরুন’

‘খাদানে’ দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। ছবির পরিচালক সুজিত রিনো দত্ত। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর