বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

অনলাইনে প্রতারণার শিকার অভিনেতা আফজাল হোসেন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

অনলাইনে প্রতারণার শিকার অভিনেতা আফজাল হোসেন 

সামাজিক মাধ্যমে প্রতারণার ঘটনা নতুন না। সাধারণ মানুষ থেকে তারকা— অনেকেই এই ফাঁদে পা দিয়েছেন। এবার তালিকায় নাম উঠল আফজাল হোসেনের। অনলাইনে কেনাকেটা করে প্রতারিত হওয়ার খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছে তিনি।

আজ শনিবার নিজের ফেসবুকে আফজাল লেখেন, ‘এই অনলাইনের সুবিধা এসে অনেক মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সাহস, স্বনির্ভর হওয়ার গৌরব অর্জন করেছেন। অনেকেই এই সুবিধা থাকার কারণে নিজের ভিতরে যে সৃজনশীলতা আছে, তার চর্চায় নিবেদিত হওয়ার প্রেরণা পেয়েছেন এবং প্রতিষ্ঠার পথেও এগিয়ে চলেছেন। বহুরকমের খাদ্যদ্রব্য, দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত বিখ্যাত পণ্যসমূহ অনলাইনে ঘরে বসেই কেনাকাটা করার সুযোগ হয়েছে বলেই মানুষ বহু নতুন এবং অচেনা পণ্যদ্রব্যে আগ্রহী হন, কেনাকাটা করে থাকেন। ভেবে দেখুন, সবাই কিন্তু গুরুত্ব দিয়ে পণ্য ও প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস স্থাপনের চেষ্টা করে থাকেন। সবাই জানেন ও মানেন বিশ্বাসী করে না তুলতে পারলে ক্রেতা অনলাইনে কেনাকাটা করতে চাইবেন না। দুনিয়া টিকে আছে ভালো মানুষ ও মানুষের ভালো গুণপনার কারণে কিন্তু কি ভালো আর কি মন্দ তা বুঝতে বা আলো কতো দরকারি তা বুঝতে জগতে অন্ধকারও দিয়েছেন সৃষ্টিকর্তা। তার বিচিত্র উদাহরণ প্রায়ই দেখা যায়, চোখে পড়ে।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘আজ নিয়ে অনলাইন কেনাকাটায় আমি তিনবার দারুণভাবে ঠকেছি। প্রথমবার একটা ছোট্ট বেডসাইড টেবিল কিনে একদিনও ব্যবহার করতে পারিনি। দ্বিতীয়বার ঠকেছি মোবাইল ফোনের চার্জার ক্যাবল কিনে। তা একবারও ব্যবহার করা যায়নি। যোগাযোগ করলে তারা বদলে দেবে বলেছিল, শেষ পর্যন্ত দেয়নি এবং পরে আর যোগাযোগও করা যায়নি। কিছুদিন পরে লক্ষ্য করেছি, এরা দু তিনটি পেজ খুলে একই পণ্য বিক্রি করে থাকে। তার মানে তারা আগে থেকেই জানে একবার পণ্যটি কেউ কিনলে পরবর্তীতে একই ঠিকানা থেকে খারাপ পণ্যটি কিনবে না। এরকম মনোভাব থাকা মানে অসাধুতা। এতো অসততা দিয়ে তো ব্যবসায়ে উন্নতি হওয়া মোটেও সম্ভব নয়। তাহলে এসব কাণ্ড কেনো করে থাকে মানুষ!’

আজকের অভিজ্ঞতা শেয়ার করে আফজাল হোসেন লেখেন, ‘আজ সকালে মনে হল কেউ আমার কান মলে দিয়েছে। মনে হল অকারণেই দু তিনটে থাপ্পড় খেলাম। আমি ছবি আঁকি। রঙের টিউব, কৌটা রাখার জন্য চাকা লাগানো ট্রলিপ্যাক কেনা হয়েছিলো দোকান থেকে। দুটো ছিলো, আর একটা হলে ভালো হতো মনে করে ফেসবুকে বিজ্ঞাপন দেখে অনলাইনে অর্ডার দিয়ে ফেলি। গতকাল সেটা বাসায় আসে। আজ সকালে বাক্সটা খুলি। খুলেই হা হয়ে যাই। এতো খারাপ মানের সেটা, মনে হচ্ছে ব্যবহার না করে ফেলে দিতে পারলেই ভালো।’

তিনি যোগ করেন, ‘মানুষ এতটা অন্যায় করে কিভাবে? এটা তো শতভাগ প্রতারণা। ক্রেতা পয়সা দিয়ে জিনিস কিনবে কিন্তু বিক্রেতা ভালো করেই জানে, জিনিসটা কিনে কেউ ব্যবহার করতে পারবেনা। ফেসবুকে ভালোদের সাথে খুব খুব খুব খারাপ বিক্রেতা ব্যবসায়ীরাও আছে। যারা ছবিতে যা দেখায় তেমন পণ্য সরবরাহ করেনা। এরা অতিমাত্রায় অসৎ, অবিবেচক- এদের কাছ থেকে পণ্য কেনার সময় ভেবে চিন্তে, দেখে বুঝে, সাবধানে কেনাই উচিৎ।’

অনলাইন ক্রেতাদের সাবধান হওয়ার পরামর্শ দিয়ে তিনি লেখেন, ‘সর্বদা সাবধানে থাকতে হবে চীন দেশ থেকে আমদানিকৃত পণ্যের বেলায়। তার মানে এই নয়, চীনের পণ্য খারাপ হয়ে থাকে। আমাদের দেশে অতি মন্দ শ্রেণির একদল ব্যবসায়ী রয়েছে যারা বেশি লাভের আশায় চীন থেকে কম দামের খুবই নিম্নমানের পণ্য আমদানি করে থাকে।’


বিজ্ঞাপন


সবশেষে এ অভিনেতা লিখেছেন, ‘বুঝি না এতো ফন্দিফিকির করে কোনকালে কেউ উন্নতিলাভ করতে পেরেছে কিনা? হতে পারে এরা বিশেষ চরিত্রের- প্রতারণা করে তারা সুখ পায়। দশটা বা তার অধিক মানুষ খুন করেছে- এমন গৌরব করা মানুষ তো সমাজে আছে।’

Posted by Facebook on Date:

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর