শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

এবার স্বস্তিকার তোপের মুখে রূপঙ্কর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২২, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

এবার স্বস্তিকার তোপের মুখে রূপঙ্কর

কলকাতায় কনসার্ট শেষে আকষ্মিক মৃত্যু হয় জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের। এরপর থেকেই রীতিমতো খলনায়ক বনে গেছেন আরেক জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। কারণ, বাংলার এ গায়ক কেকের সমালোচনায় মুখর ছিলেন। তাকে তাচ্ছিল্য করে ফেসবুক লাইভে নেতিবাচক কথাও বলেছেন।

কেকের মৃত্যুর পর তোপের মুখে পড়েছেন রূপঙ্কর। এমনকি প্রাণনাশের হুমকিও পেয়েছেন। করেছেন থানায় সাধারণ ডায়েরি। তাকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।


বিজ্ঞাপন


এমন পরিস্থিতির মধ্যে রূপঙ্করের বিরুদ্ধে সরব হলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘আপনি তো খুব ভাল গায়ক। গান গাওয়া আপনার পেশা। তাহলে কেন অভিনয়ের খাতায় নাম লেখালেন?’

অভিনেত্রীর অভিযোগ, রূপঙ্কর অভিনয়ে না আসলে কোনো ভালো অভিনেতা সুযোগ পেতেন। নিজেকে প্রমাণ করতে পারতেন। রূপঙ্করও তো একাধিক পেশায় নাম লিখিয়ে অন্যের পেটে লাথি মারছেন।

স্বস্তিকা আরও লেখেন, ‘রূপঙ্করের গান শোনার জন্য টিকিট বিক্রি হতে পারে। কিন্তু তার অভিনয় দেখার জন্য কি কেউ চ্যানেল সাবস্ক্রাইব করবেন?’

রূপঙ্করকে অভিনয়ে সুযোগ দেওয়ার জন্য প্রযোজক ও পরিচালকদেরও সমালোচনা করেন তিনি। কেন তারা অভিনেতার বদলে রূপঙ্করকে অভিনয়ের সুযোগ দিয়েছেন—প্রশ্ন স্বস্তিকার। তার দাবি, এতদিন রূপঙ্করের খুব খারাপ অভিনয় নিয়ে কেউ তো গালি দেননি। এবার থেকে তিনি সেই কাজটিই করবেন।


বিজ্ঞাপন


আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর