শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

ওমর সানীর বাসায় চুরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

ওমর সানীর বাসায় চুরি

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। তিনটি মোবাইল ফোনসহ চুরি হয়েছে ২২ হাজার টাকা। এরইমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। 

গতকাল সোমবার ঘটনাটি ঘটে। সেদিনই অভিযোগ জানাতে ভাটারা থানায় উপস্থিত হন সানী। করেন সাধারণ ডায়েরী (জিডি)। 


বিজ্ঞাপন


সানী জানান, গতকাল সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট চল্লিশ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা এবং তাঁর সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে!

তিনি বলেন, ‌‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’

অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর