বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

অমিতাভকে ভুলতে পারেননি রেখা, এখনও চোখে চোখে রাখেন!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

অমিতাভকে ভুলতে পারেননি রেখা, এখনও চোখে চোখে রাখেন!

অমিতাভ বচ্চন ও রেখাকে বলিউডের লায়লি-মজনু কিংবা শিরি-ফরহাদ বলাই যায়। বয়সের ভারে এ দুই কিংবদন্তি বুড়িয়ে গেলেও তাদের প্রেমকাহিনি এখনও সবুজ। এবার রেখা জানালেন অমিতাভকে এখনও চোখে চোখে রাখেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। কপিল শর্মার অনুষ্ঠানে রেখা কথা বলেছেন অমিতাভকে নিয়ে। অমিতাভের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে বিগ-বির সঙ্গে দেখা হয়েছিল কপিলের। সেখানে দুজনের মধ্যে কী কথা হয়েছিল তা অক্ষরে অক্ষরে বলে দেন রেখা।

92424364560093b5b4c4793d0fa38205-65254aaaebc68

অভিনেত্রী জানান, তিনি ‘কেবিসি’-র প্রতিটি পর্বই দেখেন। সমস্ত সংলাপ নাকি মুখস্থ তার। বেশ কয়েক বছর আগে রেখা বলেছিলেন, ‘‘অমিতাভকে ভালোবাসার জন্য তার সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই। মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে দেখা হয় সেটাই অনেক আমার কাছে।’এতে স্পষ্ট অমিতাভকে এখনও চোখে চোখে রাখেন রেখা। 

অমিতাভের প্রতি নিজের ভালোবাসার কথা কখনও গোপন করেননি রেখা। বরং বারবার বলেছেন তিনি ভালোবেসেছেন। কোনো স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই পাগলের মতো ভালোবেসেছেন। তবে বিয়ে বা কোনোকিছুর পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর