শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

সেই আবরার ফাহাদকে নিয়ে সিনেমা ‘রুম নম্বর ২০১১’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

আবরার ফাহাদকে নিয়ে সিনেমা ‘রুম নম্বর ২০১১’

মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। তার উদ্যোগে নির্মিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের আবরার ফাহাদকে নিয়ে সিনেমা ‘রুম নম্বর ২০১১’। 

আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হবে প্রিমিয়ার। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও সিনেমাটির প্রিমিয়ার হবে। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।


বিজ্ঞাপন


ffc85ebf99e0e36fbfd9680392e5fef7-6745b04156449

সিনেমাটি নিয়ে নির্মাতা জিসান বলেন, ‘আবরারের ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সরাসরি বায়োপিক নয়। এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সব কিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।’

জিসান বলেন, ‘বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটা দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।’

দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার ফাহাদ। দেশ ও দেশের বাইরের বিভিন্ন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝেমধ্যে পোস্ট দিতেন তিনি। তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ২০১৯ সালের ৭ অক্টোবর হলের গেস্টরুমে তাকে পিটিয়ে মেরে ফেলে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় ফুঁসে ওঠে ছাত্রসমাজ। মামলা ও বিচারও হয়। আজও ঘটনাটি কাঁদায় সবাইকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর