মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

জনপ্রিয় অভিনেতার মৃত্যু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম

শেয়ার করুন:

জনপ্রিয় অভিনেতার মৃত্যু 

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মেগহানাথান আর নেই। আজ বৃহস্পতিবার মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন মেগহানাথান। কালিকটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। স্ত্রী সুস্মিতা ও একমাত্র মেয়ে পার্বতীকে রেখে গেছেন অভিনেতা। 


বিজ্ঞাপন


১৯৬৪ সালে জন্ম মেগহানাথানের। বাবা ছিলেন প্রখ্যাত মালয়ালম অভিনেতা বালান কে নাইর। মেগহানাথান পড়াশোনা করেছেন তামিলনাড়ুতে। 

সিনেমায় মেগহানাথানের অভিষেক হয় ১৯৮৩ সালে। মালয়ালম সিনেমা ‘আশথ্রাম’ দিয়ে এ পথচলা শুরু হয় তার। প্রথম সিনেমায় পেয়েছেছিলেন দুই মালয়ালম তারকা মোহনলাল ও মামুত্তিকে।

দক্ষিণী চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় মুখ ছিলেন মেগহানাথান। তার ঝুলিতে রএয়ছে বেশকিছু আলোচিত সিনেমা। এরমধ্যে ‘কোম্যান’, ‘জনি জনি ইয়েস আপ্পা’, ‘ইয়েস ইওর অনার’, ‘১৯৭১: বিয়ন্ডস বর্ডারস’উল্লেখযোগ্য। 

মেগহানাথানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। সহকর্মী শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর