বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

তৌহিদ আফ্রিদিকে নিয়ে ফের মুখ খুললেন দীঘি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

তৌহিদ আফ্রিদিকে নিয়ে ফের মুখ খুললেন দীঘি 

শিশুশিল্পী হিসেবে যে জনপ্রিয়তা প্রার্থনা ফারদিন দীঘি পেয়েছিলেন বড়বেলায় এসে তা ধরে রাখতে পারেননি। ওই স্থান দখল করে নিয়েছে সমালোচনা। সঙ্গে কিছু আলোচনা। প্রেমের গুঞ্জনও রয়েছে। তৌহিদ আফ্রিদির সঙ্গে জড়িয়েছিল নাম। বিষয়টি নিয়ে এর আগেও কথা বলেছেন দীঘি। এবার ফের মুখ খুললেন।

dighi-20230704162554_20240417_122955141

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব। বন্ধুত্বের কোনো সময় থাকে না, বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে, পরে বন্ধুত্ব থাকবে না। সব সময় সে আমার বন্ধু। একজন ভালো বন্ধু। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে। এটা অনেকটা মনগড়া কথাও। সব মিলিয়ে আমি বলব, আফ্রিদি সব সময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।’

dg-20220911194953

এর আগে মাহিমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল দীঘির। ওই তরুণের ফেসবুক আইডিতে তার সঙ্গে দীঘির বেশকিছু ছবি দেখা গিয়েছিল। মাহিমিনের কাঁধে মাথা রেখে সমুদ্র দেখতে দেখা গিয়েছিল দীঘিকে। সেটিকেও বন্ধুত্ব বলে অভিহিত করেছিলেন এ অভিনেত্রী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর