সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

রণবীর-দীপিকার কন্যাকে নিয়ে ব্যবসা করতে চান উরফি! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

রণবীর-দীপিকার কন্যাকে নিয়ে ব্যবসা করতে চান উরফি! 

অশালীন পোশাক পরে সবসময় সমালোচনার শিকার হন উরফি জাভেদ। একারণে হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়েছেন। হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও হেনস্তার শিকার। কিন্তু এসবে পাত্তা দেননি। সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও বেশি অর্ধনগ্ন ছবি প্রকাশ করেছেন। এবার বিতর্কিত এ অভিনেত্রী জানালেন রণবীর-দীপিকার কন্যাকে নিয়ে ব্যবসা করতে চান। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতি উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য চুরি করতে চান তিনি? উত্তরে উরফি নাম নেন রণবীরের। বলেন, “আমি রণবীরকে পছন্দ করি। এখনও একরত্তি মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি রণবীর। তাই ওর মুখটা দেখতে চাই।”

urfi-20220130063830_20231216_133122841

আরও এক কারণে রণবীরের অ্যাকাউন্ট চুরি করতে চান উরফি। দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিংহের ছবি তুলতে চান। তিনি বলেন, “আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এই সব বুদ্ধি ভালই আছে।”

৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। সন্তানের জন্য মুসলিম নাম বেছে নেওয়ায় বেশ কটাক্ষের শিকার হতে হয়েছে তাদের। তবে সেসবের কোনো জবাব দেননি এই তারকা দম্পতি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর