শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

গান বাংলার তাপস গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

গান বাংলার তাপস গ্রেফতার

সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।


বিজ্ঞাপন


তিনি জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিগত সরকারের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে সরব ছিলেন তাপস। তাকে সরকার ঘনিষ্ঠ হিসেবেই জানত সবাই। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গানবাংলা ভবনের ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর