রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মঞ্চে সোনু নিগম, তেড়ে এলেন এক ভক্ত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

মঞ্চে সোনু নিগম, তেড়ে এলেন এক ভক্ত 

কনসার্টে গান শোনাতে গিয়ে শিল্পদেরর হেনস্তা হওয়ার ঘটনা কম নেই। কেউ কেউ পড়েন বিব্রতকর অবস্থায়। জনপ্রিয় গায়ক সোনু নিগমের সঙ্গে এরকমই হলো। মঞ্চে গাওয়ার সময় সোনুর দিকে তেড়ে এলেন এক ভক্ত।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সোনুকে ২০০৮ সালে আদিত্য চোপড়ার রোমান্টিক কমেডি 'রব নে বানা দি জোড়ি'র ফির মিলেঙ্গে চলতে চলতে চলতে গাইতে দেখা যায়। এরপর এক ব্যক্তি মঞ্চে উঠে পড়ে। 

img_9729_hub9b75c980d54096c771829150b3a1b0b_1672950_800x0_resize_q50_h2_lanczos

বেশ ভয়ঙ্করভাবেই সে সোনুর দিকে এগিয়ে যায়। তবে গায়ক পাশ কাটিয়ে যেতেই নিরাপত্তারক্ষীরা লোকটিকে ধরে নিয়ে যায় একপ্রকার চ্যাংদোলা করে। অবশ্য সোনু বা তার টিমের কারও ওপর একফোঁটা প্রভাব ফেলতে পারেনি এই ঘটনা।

কদিন আগে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসকেও বিব্রত হতে হয় মঞ্চে। জোনাস ব্রাদার্সের সঙ্গে পারফর্ম করার সময় তার দিকে লেজার তাক করে। এ সময় মঞ্চ থেকে দৌড়ে পালান নিক। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর