শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

পরকীয়ার গুঞ্জন অভিষেকের, নিমরতকে যা বলেছিলেন ঐশ্বরিয়া সম্পর্কে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

পরকীয়ার গুঞ্জন অভিষেকের, নিমরতকে যা বলেছিলেন ঐশ্বরিয়াকে নিয়ে 

সম্প্রতি চাউর হয়েছে নতুন প্রেম উঁকি দিয়েছে অভিষেক বচ্চনের জীবনে। সেকারণেই নাকি ঝুঁকিতে পড়েছে ঐশ্বরিয়ার সঙ্গে তার দাম্পত্য জীবন। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তার। এবার জানা গেল নিজের স্ত্রী ঐশ্বরিয়া সম্পর্কেও নিমরতকে যা বলেছেন ছোট বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক পুরনো ভিডিও সামনে এসেছে। সেখানে নিমরতর সামনেই স্ত্রী ঐশ্বরিয়াকে প্রশংসায় ভাসাচ্ছেন অভিষেক। 


বিজ্ঞাপন


জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকেন স্ত্রী। এমনই জানিয়েছিলেন অভিষেক। পাশে বসে মন দিয়ে তাঁর কথা শুনছিলেন নিমরত। অভিষেক বলেছিলেন, “আমার স্ত্রী সত্যিই ব্যতিক্রমী। সবসময় আমার পাশে থেকেছে। আমি ও আমার গোটা পরিবার তাই নিজেদের সৌভাগ্যবান মনে করি। চলচ্চিত্র জগতের মানুষ ঐশ্বর্যা। সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তার কারণ, ও সবটা বুঝতে পারে। ও আমার চেয়েও আগে থেকে এই জগতে রয়েছে। তাই দিন শেষে বাড়ি ফেরার পর কেউ যদি বুঝতে পারে, আমি একটা খারাপ দিন কাটিয়ে এসেছি, সেটা আমার কাছে বড় পাওনা।”

ঐশ্বরিয়ার প্রশংসায় অভিষেক আরও বলেছিলেন, “জীবনের অতি কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে ঐশ্বরিয়া। ওর এই বিষয়টা আমি সত্যিই খুব পছন্দ করি। অভিনেতারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন। আমরা খুবই সংবেদনশীল। তাই এমন পরিস্থিতি আসে, যখন মনে হয় আমরা রাগে ফেটে পড়ে কিছু একটা বলে ফেলি। কিন্তু ওকে আমি এটা কখনও করতে দেখিনি। ঐশ্বরিয়ার মতো সঙ্গী পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ।”

নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। তবে এ ছবির শুটিং থেকেই নাকি মন দেওয়া নেওয়ার শুরু। এ নিয়ে অবশ্য মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া বা নিমরত। তাদের ঘনিষ্ঠরাও আছেন মুখে তালা দিয়ে।

২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের। আজকাল মিলনের চেয়ে বিচ্ছেদের গুঞ্জন বেশি শক্তিশালী সেখানে। ক্রমশ পাল্টাচ্ছে রঙ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর