সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘কি ছিলে আমার’ গানের গায়ক মনি কিশোরের মরদেহ উদ্ধার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ০১:০১ এএম

শেয়ার করুন:

‘কি ছিলে আমার’ গানের গায়ক মনি কিশোরের মরদেহ উদ্ধার 

৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর আর নেই। শনিবার (১৯ অক্টোবর) রামপুরায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা স্বাভাবিক মৃত্যু হয়নি মনি কিশোরের। চার পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে তার। 

৯০ দশকে ‘কি ছিলে আমার’ গানটি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন মনি কিশোর। এই এক গানেই গোটা দেশজুড়ে পরিচিত এনে দিয়েছিল তাকে। গানটি পরে কে অপরাধী সিনেমাতেও ব্যবহার করা হয়। 

আরও পড়ুন

বিয়ে করায় ডিবি অফিসে যেতে হলো ‘মালো মা’র গায়ক সাগর দেওয়ানকে

এছাড়া মনি কিশোরের গানের মধ্যে ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ উল্লেখযোগ্য।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা লিখতেন, সুরও করতেন মনি কিশোর। তার জনপ্রিয় গান ‘কি ছিলে আমার’ তারই লেখা ও সুর করা। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। 

মনি কিশোর পাঁচশোর মতো গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী হলেও ব্যস্ততা ছিল অডিও অ্যালবাম নিয়ে। সিনেমার গানেও সেরকম পদচারনা ছিল না। 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর