শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

দুবাই যাচ্ছেন শাকিব, সঙ্গে পূর্ণিমা-শ্রাবন্তী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

দুবাই যাচ্ছেন শাকিব, সঙ্গে পূর্ণিমা-শ্রাবন্তী 

চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মান সূচক গোল্ডেন ভিসা পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার ফের দুবাই যাচ্ছেন তিনি। সঙ্গে থাকছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

দুবাইয়ের এনআরআই জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব। প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আগামী ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন হবে। সেখানে যোগ দেবেন তারা।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন।

এদিকে আগামীকাল ২০ অক্টোবর থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হচ্ছে কিং খানের পরবর্তী সিনেমা ‘বরবাদে’র শুটিং। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর