মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

নাটকে অভিষেক মেহজাবীনের বোনের, সঙ্গে কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

নাটকে অভিষেক মেহজাবীনের বোনের, সঙ্গে কে? 

গেল ফেব্রুয়ারিতে খবর আসে শোবিজে নাম লেখাচ্ছেন মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী। একটি বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন তখন। অভিষেকের মাস দশেক পর নাটকে নাম লেখাচ্ছেন মালাইকা।

মেহজাবীনের গল্প ভাবনায় নাটকটি নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ। এতে ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরবেন মালাইকা। এ নিয়ে রাজ বলেন, ‘নাটকটির নির্মাণকাজ শুরু হয়েছে। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। মালাইকাকেই আমার এই গল্পের জন্য পারফেক্ট মনে হয়েছে।’

8f99ac4c20fdca8b7e254145b5b19254-6710f829baf3b

নাটকে নাম লিখিয়ে মালাইকাও বেশ উচ্ছ্বসিত। তার কথায়, ‘নাটকটি মুক্তির পর আমি মুখিয়ে থাকবো আমার অভিনয় দেখে দর্শকের প্রতিক্রিয়া জানতে।’

‘সন্ধিক্ষণ’নামের এই নাটকে মালাইকার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। চলতি বছরের কোনো একটি সময় ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য় মুক্তি পাবে নাটকটি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর