মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন 

মানুষ মাত্রই ভুল। অমিতাভ বচ্চন মহাতারকা বলে কি তার ভুল হতে পারে না? তারও ভুল হয়। এবার এমনই এক ভুলের মুখোমুখি হলেন তিনি। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় চাইলেন ক্ষমা।

দিন কয়েক আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন সিনিয়র বচ্চন। তাতে বলেছিলেন ‘আমি আবর্জনা ফেলব না।’ এই কথাটি মারাঠি ভাষায় বলতে গিয়েই তিনি ভুল উচ্চারণ করে বসেন।

তাকে এই ভুল ধরিয়ে দেন বন্ধুবর সুদেশ ভোঁসলে। ভুল করেছেন তা জানতে পেরেই ক্ষমা চেয়ে নেন বলিউডের মেগাস্টার। সঠিক উচ্চারণ করে কথাটি বলেন তিনি।

অমিতাভের এই বিনম্রতায় মুগ্ধ অনুরাগীরা। অনেকেই কমেন্টবক্সে তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, “এই জন্যই তো আপনি অমিতাভ বচ্চন।” কেউ কেউ আবার জানিয়েছেন, শেখার কোনো বয়স হয় না সে কথা বিগ বি আবারও প্রমাণ করলেন। 

অমিতাভ বচ্চনকে সবশেষ দেখা গেছে কাল্কি সিনেমায়। এতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটিতে আরও দেখা গেছে প্রভাস ও দীপিকাকে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর