শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

কণ্ঠশিল্পী নিলয়ের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২২, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

কণ্ঠশিল্পী নিলয়ের রহস্যজনক মৃত্যু
আতিফ আহমেদ নিলয় । কোলাজ : ঢাকা মেইল

সম্প্রতি পাশের দেশ ভারতে পরপর তিনজন অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এবার সেই তালিকায় নাম উঠল বাংলাদেশের কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়ের। সোমবার (২৩ মে) নিজের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। বর্তমানে ময়না তদন্তের জন্য তার লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা আছে।

ঘটনার পর থেকেই পরিচিতজনরা ধারণা করছেন, নিলয় আত্মহত্যা করেছেন। কিন্তু কেন আত্মঘাতী হলেন নিলয়— উত্তর খুঁজে বেড়াচ্ছেন সবাই।


বিজ্ঞাপন


এ বিষয়ে নিলয়ের দীর্ঘদিনের সহকর্মী কণ্ঠশিল্পী তাসনিম মীম জানান, মানসিকভাবে কষ্টে ছিলেন নিলয়। তার বাবা ক্যানসারে আক্রান্ত। এ কারণে খুব ভেঙে পড়েছিলেন তিনি।

তাসনিমের এমন মন্তব্যের সঙ্গে মিলে যায় নিলয়ের ফেসবুক স্ট্যাটাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবশেষ পোস্ট দিয়েছিলেন শনিবার (২১ মে)। সেখানে লিখেছিলেন, ‘আল্লাহ আমার ওপর হেদায়েত দান করুন। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। নিজের অজান্তে সবাইকে কষ্ট দিয়ে কথা বলি। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিলয়ের আরেক পরিচিতজন জানিয়েছেন, শুধু বাবার অসুস্থতাই ভোগাত না তাকে। বিবাহিত জীবনেও সমস্যা ছিল তার।

এ ঘটনার সত্যতা মেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিলয়ের স্ত্রী নওশীনের লেখা একটি পোস্টে। সেখানে নওশীন নিজের রক্তাক্ত ছবি প্রকাশ করে লিখেছিলেন, ‘আমি যদি মারা যাই, তার জন্য দায়ী থাকবেন আমার বাবা-মা।’


বিজ্ঞাপন


কিছু সময় পর নওশীন ছবিসহ সেই পোস্টটি মুছে দেন। তবে নিলয়ের এক বন্ধুর নিকট পোস্টটির স্ক্রিনশট রয়ে গেছে।

নিলয় ছিলেন একজন উদীয়মান কণ্ঠশিল্পী। তার কয়েকটি গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে কার বাসরে ঘুমাও বন্ধু, বোকা পাখি আপন চিনলি না উল্লেখযোগ্য।

আরআর/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর