শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

আইনশৃঙ্খলা বাহিনীকে অভ্যর্থনা জানানোর আহ্বান তিশার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

আইনশৃঙ্খলা বাহিনীকে অভ্যর্থনা জানানোর আহ্বান তিশার 

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ছিলেন এই দলে।

আন্দোলনে বিজয় আসার পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা ও ঢাকার বাইরে থানায় থানায় হামলা, অগ্নি অসংযোগ ও লুটের ঘটোনা ঘটেছে। এতে নিরাপত্তার অভাবে কর্মবিরতির ঘোষণা দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী। 


বিজ্ঞাপন


এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সার্বিক অবস্থার আরও অবনতি হয়েছে। এ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করছেন সবাই। তিশাও আছেন এই দলে। তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর আহ্বান জানালেন এ অভিনেত্রী।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে। কারণ তারাও আমাদের দেশের অংশ।

এর আগে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর