বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না: জোভান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না: জোভান

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। অভিনেতা ফারহান আহমেদ জোভানও ছিলেন এই দলে। 

আজ সোমবার এই আন্দোলনে জয়লাভ করেছে ছাত্র জনতা। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পরিণতি নিয়ে জোভান নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে।


বিজ্ঞাপন


নিজের ফেসবুকে জোভান লিখেছেন, প্রত্যেকটা রুহের বদদোয়া, প্রত্যেকটা লাশের বদদোয়া, প্রত্যেকটা মায়ের বদদোয়া, প্রত্যেকটা ছাত্রের বদদোয়া, প্রত্যেকটা মানুষের বদদোয়া।

এরপর এ অভিনেতা লিখেছেন, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। 

কোটা আন্দোলনের শুরুর দিকে দেশের বাইরে ছিলেন জোভান। সেখান থেকেই তার পাখির চোখ ছিল ঢাকা রাজপথে। সেসময় তিনি লিখেছিলেন, কোনো বাবা-মার বুক খালি না হোক। এই সংকটের শিগগিরই যথাযথ সমাধান হোক। প্রাণের বাংলাদেশে আর রক্তের বন্যা দেখতে চাই না। এত এত দুঃসংবাদ মেনে নিতেই খুব কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করবেন দেশের এই খারাপ অবস্থায় আমি দেশে নেই।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর